মেহেরপুরে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে র‌্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খবর টি পড়েছেন : ১৮৭
মেহেরপুরে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে র‌্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Mমেহের আমজাদ ,মেহেরপুর :  “দয়া নয় করুনা নয়, চাই নায্য অধিকার চাই আদর ভালোবাসা” এই শ্লোগানকে সামনে রেখে বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে র‌্যালী, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শৈশবের আড্ডা নামের একটি ছাত্র সংগঠন। আজ বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সামনের সড়কে মানববন্ধন করে তারা। এর আগে প্রতিবন্ধী বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে আইনজীবি ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি খাতুন, শৈশবরে আড্ডা সংগঠনের সদস্য তানভিরুল ইসলাম, মৌ পাল, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা র‌্যালি ও মানববন্ধনে অংশ গ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসুলি­দের স্বার্থে অবরোধ প্রত্যাহারের অনুরোধ… পরবর্তী সংবাদ একুশে টিভি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মেহেরপুরে প্রেস ক্লাবের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads