ময়মনসিংহ প্রতিনিধি : দুই দফা দাবীতে ময়মনসিংহে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে নার্সিং কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন ও হাউসকিপার নাজমুন নাহারকে অপসারন ও শিক্ষার্থীদের উপর শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এঘটনায় ময়মনসিংহ নার্সিং কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



















