ads

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন পালিত

খবর টি পড়েছেন : ১৯৫
শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur X-MAS Day Picস্টাফ রিপোর্টার : খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসনালয়ে চলে উৎসবের আমেজ। বিশেষ করে জেলা সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারো পল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রীষ্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা আদিবাসী খ্রীষ্টান ধর্মপল্লীসহ বিভিন্ন এলাকার ২৯ টি গীর্জায় প্রায় ২০ হাজার খ্রীষ্ট ধর্মে দীক্ষিত গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্ত শুভ বড় দিন উদযাপন করেন। এছাড়া ওইসব এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি আলোকসজ্জা এবং ঘরবাড়িও সাজানো হয়। জেলার বাইরে অবস্থানরত আত্মীয়-স্বজনরা এবং কর্মরত লোকজন বড় দিনের ছুটি নিয়ে বাড়ীতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপি বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা।

Shamol Bangla Ads

তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, খ্রীষ্ট ভক্ত বিভিন্ন গীর্জায় আরাধনা ও প্রীতিভোজের আয়োজন, কেক কাটা, যীশুর জন্মস্থান প্রতীকি গোয়াল ঘর তৈরী করে আরাধনা, খ্রিষ্টমাস গাছ সাজানো, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতি ভোজ এবং আত্মীয় স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬২ বছরে পদার্পন… পরবর্তী সংবাদ মহাদেবপুরে ট্রাক চাপায় পিতা-কন্যাসহ নিহত ৪ : সড়ক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads