ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন

খবর টি পড়েছেন : ২১০
নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২২ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় কালাকুমা বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাষ্টার, কো-চেয়ারম্যান আব্দুস সবুর, বিপ্লব বর্মণ প্রমূখ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে নূরল ইসলাম মাষ্টারকে সভাপতি ও আমান উল্লাহ বাদশা চেয়ারম্যানকে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে অজ্ঞাত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads