কিশোরগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

খবর টি পড়েছেন : ১৯৪
কিশোরগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Tarek Ziaকিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মানহানী মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। ২১ ডিসেম্বর রবিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবরের আদালতের জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী লিমন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহন করে অপরাধটি আমলে নিয়ে মানহানীর অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী করে। তাছাড়া আরেকটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ মডেল থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন।

Shamol Bangla Ads

উলে¬খ্য লন্ডনে দুটি সেমিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং পাকবন্ধু বলায় এ দুিট মামলা দায়ের করে। মামলাটির বাদী পক্ষে ছিলেন এ্যাড. আতাউর রহমান।

ভৈরবে সাড়ে ৭ কোটি টাকার সার আত্মসাৎ
গুদাম রক্ষক খুর্শেদ আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Shamol Bangla Ads

কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম গতকাল রবিবার ভৈরব বিএডিসির সার গুদাম থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের সার আত্মসাৎকারী বিএডিসির গুদাম রক্ষক খুর্শেদ আলম এর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক পাল কমল চন্দ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দীর্ঘ শুনানী শেষে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ নভেম্বর কিশোরগঞ্জের বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মোঃ শহীদুল¬া শেখ বাদী হয়ে ভৈরব থানায় ১৯৪৭ সনের দুর্নীতি দমন আইনের ৫ (২) ও দন্ডবিধি ৪০৯/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন টিএসপি ১ হাজার ৫৮৫, ডিএপি ৮০০ এবং এমওপি ২ হাজার ১১৭ মেট্রিক টন মজুদ থাকার কথা। কিন্তু সেখানে টিএসপি ১ হাজার ৪৬৩, এমওপি ২ হাজার ২৩১ ও ডিএমপি ৬৪২ মেট্রিক টন কম পাওয়া গেছে।
তাকে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ঢাকার মিরপুর থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে। উলে¬খ্য প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের বিভিন্ন জাতের নন ইউরিয়া সার আত্মসাৎ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাবিতে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ পরবর্তী সংবাদ দিনাজপুরে আলু বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত; আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads