স্টাফ রিপোর্টার : উৎসব মুখর পরিবেশে শেরপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে জেলা শিল্পকলা মিলনায়তনে ওই ভোটগ্রহণ শুরু হয়। মাঝখানে জুম্মার নামাজ ও মধ্যাহৃভোজের জন্য ১ ঘন্টা বিরতির রেখে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এবারের নির্বাচনে পৃথক ৩টি গ্রুপে ১৯ সদস্য পদের মধ্যে ইতোমধ্যে ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন সদস্য নির্বাচিত হয়েছেন। বাকী ২টি গ্রুপের মধ্যে ১৭ পদে মোট ২২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর চেম্বার অব কমার্স অফিস সূত্রে জানা গেছে, দুই দফা নির্বাচনের আজ প্রথম দফা কার্যনিবাহী পরিষদের সাধারণ সদস্য নির্বাচিত সদস্যরা আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার সভাপতি, সিনিয়র সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। নির্বাচনে সাধারণ গ্রুপের ১ হাজার ৩শ ৬৩ জন এবং সহযোগী গ্রুপের ভোটার সংখ্যা হলো ৪শ ১ জন।



















