ভাতিজার দায়ের কোপে চাচা খুন

খবর টি পড়েছেন : ১৮৪
ভাতিজার দায়ের কোপে চাচা খুন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Chakaria Picture 19-12-2014মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) : এবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজার কিরিচের কোপে খুন হলেন আপন চাচা। দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচা আজিজুল ইসলামকে (৩৫) খুন করে তার ভাতিজা ইমরান সিকদার (২৮)। ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের চকরিয়া পৌরশহরের নামার চিরিঙ্গা এলাকায় নির্মম ওই হত্যার শিকার হন আজিজুল। নিহত আজিজুল ইসলাম ওই এলাকার মৃত ছৈয়দ নুর সিকদারের পুত্র। তিনি কক্সবাজার হাইয়েচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতিও ছিলেন। এসময় মারাত্মক আহত তার আরও তিন সহোদরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মোক্তার আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসি জানায়, চকরিয়া পৌরশহর নামার চিরিঙ্গা চেয়ারম্যান পাড়ার মৃত ছৈয়দ নুর সিকদারের পুত্র হাফেজ আনোয়ার হোসেন সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে চিরিঙ্গা শহরের দিকে আসছিলেন। ওইসময় তার ভাতিজা মৃত ছৈয়দ আহমদের পুত্র দুবাই প্রবাসী বেদারুল ইসলাম মিঠু (২০) হঠাৎ করে তার পথ গতিরোধ করে। কেন গতিরোধ করা হয়েছে জানতে চায় হাফেজ আনোয়ার। কোন কিছু বুঝে উঠার আগে তাকে কিরিচ দিয়ে কোপাতে থাকে মিঠু। একপর্যায়ে আনোয়ার চিৎকার দিলে বাড়ি থেকে এগিয়ে আসেন তার বড় ভাই কক্সবাজার হাইয়েচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম (৩৫)। এতে ক্ষিপ্ত হয়ে মিঠু ডেকে নিয়ে আসেন তার বড় ভাই ইমরান সিকদারকে (২৮)। তিনিও লম্বা কিরিচ নিয়ে ঘটনাস্থলে এসে আজিজুল ইসলামকে কোপাতে থাকে। এসময় দু’ভাইয়ের কিরিচের কোপে আজিজ মাটিতে লুটে পড়ে। এতে তার মাথা ও হাতে শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। ওইসময় আজিজকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এঘটনায় আরও মারাত্মক আহত হয়, আজিজুল ইসলামের স্ত্রী জাখিয়া খানম (২৮), বড় ভাই মোক্তার আহমদ (৪৬), মকছুদ আহমদ (৪০), আক্তার আহমদ (৩৯) ও হাফেজ আনোয়ার হোসেন। এদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে মোক্তার আহমদ আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইমরান সিকদারের বোন সালমা আক্তার (৩৫) কে গ্রেফতার করেছে। বর্তমানে ওইএলাকায় থমথমে বিরাজ করছে। এদিকে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ইতোমধ্যে তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, এঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। এদিকে বিকাল ৪টায় শ্রমিক নেতা আজিজুল ইসলাম হত্যার প্রতিবাদে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা আজিজ হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ৭ বছর পর মেলান্দহ ছাত্রলীগের সম্মেলন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads