কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ৯জন মাদকব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বেলা ১২টার দিকে শহরের চরআমলাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল আহাম্মেদ এই কারাদন্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে শওকত আলী (৪৯), চর আমলাপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে সোহাগ আহমেদ লালু (২৩), চর আমলাপাড়ার আহম্মদ আলীর স্ত্রী শান্তনা (৪০), জামিরুল ইসলামের স্ত্রী রোজিনা (৪২), একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে আইয়ুব আলী (৪৯), আব্দুল মান্নানের ছেলে তুহিন আলী (২৮), মৃত হানিফ শেখের ছেলে ছানোয়ার হোসেন (৫০), আইয়ুব আলীর স্ত্রী গোলাপী (৪৩) এবং চর আমলাপাড়ার তরিকুলের স্ত্রী সাজ্জিতা খাতুন (২৪)।
এদের মধ্যে সোহাগ আহমেদ লালু, ছানোয়ার হোসেন, ও তুহিন আলী ৬ মাস করে, শওকত আলীর ৩ মাস, শান্তনা, রোজিনা ও সাজ্জিতাকে ৭দিনের এবং আইয়ুব আলীকে ১৫দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং গোলাপীকে বেকুসুর খালাস প্রদান কওে আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল বলেন, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বৃহস্পতিবার রাতে শহরের কুঠিপাড়া, আমলাপাড়া ও চর-আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ৯জন মাদকব্যবসায়ীকে আটক করেছিল।
আটককৃতরা সবাই মাদকব্যবসায়ী। তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এরকম অভিযান অব্যহত থাকবে বলে ও তিনি জানান।



















