ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৯
শ্রীবরদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Lash uddhar 2শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী রাজার পাহাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

Shamol Bangla Ads

জানা যায়, স্থানীয় লোকজন পাহাড়ের ঝোপে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে রেখে গেছে। লাশের মুখে ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি, গায়ে শার্ট। তার পকেটে ছিল বিড়ি আর অল্প কিছু টাকা।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেতাগীতে বাসের চাপায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু পরবর্তী সংবাদ ভায়াডাঙ্গায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads