ads

মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩১ ডিসেম্বরের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি : এবার শেরপুরে কামারুজ্জামানের লাশ দাফন করতে না দেওয়ার ঘোষণা

খবর টি পড়েছেন : ৩৪১
৩১ ডিসেম্বরের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি : এবার শেরপুরে কামারুজ্জামানের লাশ দাফন করতে না দেওয়ার ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

kamaruzzaman_1স্টাফ রিপোর্টার : এবার যুদ্ধাপরাধের মামলায় উচ্চ আদালতে বহাল থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তার (কামারুজ্জামানের) স্ত্রী মোছাঃ নুরুন্নাহারের বড়ভাই (সমন্ধী) জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও অগ্রণী ব্যাংকের সাবেক জিএম আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হীরু। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই ঘোষণা দেন। একইসাথে তিনি বিজয়ের এ মাসে, ৩১ ডিসেম্বরের মধ্যে তার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।

Shamol Bangla Ads

জানা যায়, মহান বিজয় উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের সাথে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান কামারুজ্জামানের ফাঁসি উচ্চ আদালতে বহাল থাকার পরও অদৃশ্য কারণে কার্যকর হচ্ছে না। তিনি বলেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হলেও তার লাশ শেরপুরের মাটিতে দাফন করতে দেয়া হবে না। এজন্য তিনি উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাধ্যমে শেরপুরবাসীর সহযোগিতা কামনা করেন এবং ওই ঘোষণা বাস্তবায়নে সকলকে দীপ্ত থাকার আহবান জানান। ওইসময় মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও জেলা প্রশাসনের শীর্ষ ২ ব্যক্তিসহ অন্যান্য অতিথিরা তার প্রতি তাক লেগে থাকলেও উপস্থিত অন্যান্যরা করতালি দিয়ে তার ওই ঘোষণার প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু আপন ছোট ভগ্নিপতি কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছিলেন।
উচ্চ আদালতে মৃত্যুদন্ড বহাল থাকা জামায়াত নেতা কামারুজ্জামান শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি মুদিপাড়া গ্রামের বাসিন্দা। শেরপুর-১ (সদর) নির্বাচনী এলাকা থেকে কামারুজ্জামান ৪ দলীয় জোট ও দলের প্রার্থী হিসেবে ৪ বার নির্বাচনে অংশ নিলেও দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকার সাংবাদিক কলোনীতে বসবাস করে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবসের মঞ্চে রাতের আঁধারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ পরবর্তী সংবাদ কুষ্টিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads