ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় মুক্তিযোদ্ধা খুনের ঘটনায় মূল হোতা মোতাহারসহ গ্রেফতার ৫ : খুনের দ্বায় স্বীকার

খবর টি পড়েছেন : ১৭৬
পত্নীতলায় মুক্তিযোদ্ধা খুনের ঘটনায় মূল হোতা মোতাহারসহ গ্রেফতার ৫ : খুনের দ্বায় স্বীকার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বিজয়ের মাসে নওগাঁর পত্নীতলায় নাজিম উদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার নিহত মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের স্ত্রী আরিফা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ শনিবার উক্ত খুনের মূল হোতা মোতাহার সহ ৫ জনকে গ্রেফতার করেছে। এদিকে হত্যাকান্ডের পর রাতেই পুলিশ যে ৩ মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিল, তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান পুলিশ মামলার মুল হোতা মোতাহার সহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামী আবু তাহের (৩২), কসাই আব্দুস সালাম (৪৫), নূরুজ্জামান (৫৫) ও মোস্তাফিজুর রহমান ফিজু (৩২)কে গ্রেফতার করেছে। মোতাহার বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় উক্ত খুনের দ্বায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এদিকে বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে খুন করায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার মেহরুন গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (৬৫) কে চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়ায় বিদ্যুতের লোডশেডিং-এ জনজীবন অতিষ্ঠ পরবর্তী সংবাদ চকরিয়ায় ২ ভুয়া চিকিৎসকের কারাদন্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads