ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সার্ক সম্মেলনে জ্বালানি সহযোগিতা চুক্তি সই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

saarc-1শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সার্ক রাষ্ট্র সমূহের মধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি (বিদ্যুৎ) সহযোগিতাবিষয়ক রূপরেখা চুক্তি সই করেছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার কাঠমান্ডুর সিটি হলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পরররাষ্ট্রমন্ত্রীরা রূপরেখা চুক্তিটি সই করেন। এ চুক্তির ফলে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে।
জ্বালানি চুক্তির পাশাপাশি সার্ক আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল চুক্তির আশা নিয়ে শুরু হয়েছিল এবারের সার্ক সম্মেলন। শীর্ষ সম্মেলন শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রীদের জোর আলোচনা চললেও প্রথম দিনটি নিস্ফলাই থেকে যায়। প্রস্তুত নয় জানিয়ে পাকিস্তানের আপত্তিতে আটকে যায় চুক্তিগুলো। তবে বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে সার্ক কাঠামো চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সকালে অবকাশ যাপন কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে অনির্ধারিত বৈঠকের পর এই চুক্তি আলোর মুখ দেখে বলে সার্ক সচিবালয় সূত্রে জানা গেছে। স্বাক্ষরিত ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন’ এ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, যার মধ্য দিয়ে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে।
কাঠমান্ডুর ‘রাষ্ট্রীয় সভাগৃহে’ বুধবার শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই জোটের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, বৃহস্পতিবার তা শেষ হয়েছে। পরবর্তী শীর্ষ সম্মেলন হবে ২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে।

Need Ads