ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরীদের শিক্ষা ও জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার ভিত্তিক সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে কালিয়ায় পিএসটিসি-বালিকা প্রকল্পের প্রথম সেশনের কার্যক্রম শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ১২:৪৪ অপরাহ্ণ
কিশোরীদের শিক্ষা ও জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার ভিত্তিক সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে কালিয়ায় পিএসটিসি-বালিকা প্রকল্পের প্রথম সেশনের কার্যক্রম শুরু

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : কিশোরীদের শিক্ষা ও জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসটিসি-বালিকা প্রকল্পের প্রথম সেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে পপুলেশন কাউন্সিলের নড়াইলের সিনিয়র রিসার্স অফিসার লিটন আচার্য্য এর সভাপতিত্বে সংশ্লিষ্ট বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন পপুলেশন কাউন্সিলের নড়াইলের ডকুমেন্টেশন অফিসার ঝুমকিয়া খানম, পিএসটিসি-বালিকা প্রকল্পের কালিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান ও সহকারী ব্যবস্থাপক মিহির কুমার দাস। অন্যান্যের মধ্যে পেড়লী ইউপির আউটস্কুল ফ্যাসিলিটেটর জুঁই ঘোষ, বাঐসোনা ইউপির আউটস্কুল ফ্যাসিলিটেটর সুবর্ণা জামান ও ইনস্কুল ফ্যাসিলিটেটর শামীমা জামান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ৩০জন কিশোরী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবিএম নজামুল হক বলেন, বালিকা প্রকল্পের গৃহীত কার্যক্রমের মাধ্যমে কিশোরীরা জীবন দক্ষতার পাশাপাশি জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা পাবে। ফলে সামাজিক চিন্তা-ভাবনা উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজের বিদ্যমান কুসংস্কার দূর হয়ে কিশোরীদের মানসিকতার উন্নয়ন ও সৃজনশীল মনভাব গড়ে উঠবে। তিনি আরো বলেন, এ প্রকল্পের ল্যাপটপ, ট্যাব ও কিওজসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে কিশোরীরা তথ্য প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন একধাপ এগিয়ে যাবে। উলে­খ্য, রাজকীয় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পিএসটিসি-বালিকা প্রকল্পের উদ্যোকে ১২-১৫ বছর বয়সী বিদ্যালয়গামী ও ১২-১৯ বছর বয়সী বিদ্যালয় থেকে ঝরেপড়া কিশোরীদের উন্নত জীবন-যাপনের সুযোগ সৃষ্টি, জেন্ডার সম্পর্কে সম্যক ধারণা, শিক্ষা, জীবন দক্ষতা, জীবিকা ও এলাকার জনগণের মাঝে গতিশীলতার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নড়াইলের কালিয়া উপজেলা ব্যাপী পিএসটিসি-বালিকা প্রকল্পের কার্যক্রম শুরু চলছে।

Need Ads
error: কপি হবে না!