ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ২ মাদকসেবীকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৯০
পীরগঞ্জে ২ মাদকসেবীকে জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাতলামো করার অপরাধে ২ মাদকসেবীকে জরিমানা করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদিঘী মেলা নামক স্থানে মদ খেয়ে মাতলামো করার সময় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসরাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিম ঝটিকা অভিযান চালিয়ে ওই ২জনকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সাদুল্যাপুর গাইবান্ধা গোবিন্দপাড়া গ্রামের মৃত আশকর আলীর পুত্র ফয়জুল হক ও সরলিয়া গ্রামের আনিছার রহমানের পুত্র সিদ্দিকুর রহমানকে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. জিয়াউল ইসলামের কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ২ জনের ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উলে¬খ্য পীরগঞ্জ থানার নবাগত ইসরাইল হোসেন যোগদানের পর থেকে উপজেলা থেকে মাদক ও জুয়া খেলা বন্ধে উলে¬খযোগ্য অবদান রেখেছেন।

Shamol Bangla Ads

পীরগঞ্জে মজিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গত রবিবার রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ. মজিদ মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মীর মনজুর হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন। কৃষকলীগের সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মামুনুর রশিদ মেরাজুল, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন সেন্টু, গোলাপ, সুরুজ, লিটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বান্দরবানে ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উত্সব… পরবর্তী সংবাদ দিনাজপুরে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads