পাবনা প্রতিনিধি : পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আদ্য নাথ ঘোষ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২ টায় পাবনা জেলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয়। এ সময় ছাত্ররা শিক্ষক আদ্য নাথ ঘোষের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করে শ্লোগান দেয়।
উল্লেখ্য, গতকাল স্থানীয় একটি তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি কোচিং সেন্টারে ক্লাশ চলা কালে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল শিক্ষার্থীদের সামনেই শিক্ষক আদ্য নাথকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।



















