ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ানী তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ২২৬
দোয়ানী তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাতীবান্ধা , (লালমনিরহাট) প্রতিনিধিঃ দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দোয়ানী তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে ব্যারেজ কর্তৃপক্ষ। ফলে ২৪ নভেম্বর সোমবার  রাত ১২টা  হতে সকল ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সাইকেল , রিক্সা , ভ্যান , মোটরসাইকেল ,প্রাইভেটকার , মাইক্রোবাস সহ হালকা যানবাহন টোল ছাড়াই চলাচল করতে ডালিয়া ডিভিশনের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের স্বাক্ষরিত  এক নোটিশ জারি করে। । সরেজমিনে গিয়ে দেখা গেছে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
১৯৯০ সালের ৫ আগস্ট  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে প্রায় ১হাজার কোটি টাকা ব্যয়ে নীলফামারী, রংপুর,দিনাজপুর ,গাইবান্ধা , বগুড়া ,জয়পুরহাট জেলার ৩৫ টি উপজেলার ১৩ লাখ ৩৫ হাজার একর সেচ প্রদানের নিমিত্তে নির্মাণ কাজ শেষ হয় দেশের বৃহত্তম দোয়নী তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পটি। কিন্তু জানা যায়, ১৯৯৪ সালে ব্যারেজের উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য ইজারা সিষ্টেম চালু করা হয়। সেই থেকে তিস্তা ব্যারেজের উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু করে। ফলে ভারী যানবাহন চলাচলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ব্যারেজের ক্ষতির অভিযোগ ওঠলে এই পরিস্থিতিতে ব্যারেজের স্থায়ীত্ব রক্ষার্থে  ডালিয়া ডিভিশনের পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের স্বাক্ষরিত  এই আদেশ জারী করে এবং বিভিন্ন দপ্তরে পাঠানো হয় ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী কৃষকদের স্বীকৃতি ও অধিকার সংরক্ষণে মতবিনিময়… পরবর্তী সংবাদ পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আদ্য নাথ ঘোষ’র…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads