ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগতিতে ইরি ও আমন ধানের বাম্পার ফলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৩:০৪ অপরাহ্ণ

RAMGATI PIC-22-11-2014এম আর পাটওয়ারী, রামগতি(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতি উপজেলায় এবছর ইরি ও আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে অফুরন্ত হাসি কেননা ধানের এমন বাম্পার ফলন বিগত সময়ের তুলনায় এবার ভালো ফসলের দেখা মেলেছে।

Shamol Bangla Ads

এদিকে এ অঞ্চলের কৃষকদের যেমন ব্যস্ত মাঠ থেকে ফসল কেটে গোলায় মওজুত করা নিয়ে অন্যদিকে ব্যস্ত কৃষাণীরাও, নতুন ধানের রং-বে-রঙের পিঠা-পুলি প্রস্তুত নিয়ে। এখন গ্রাম বাংলার আকাশে বাতাসে নতুন ধানের পূর্ণ আমেজ বিরাজ করছে।

স্থানীয় কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, এবারে জমিতে এত ধান মহান সৃষ্টিকর্তা যেন নিজ হাতে আমাদের দিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ইরি ও আমনের এমন বাম্পার ফলন হয়েছে।

Shamol Bangla Ads

কৃষক মাঠ থেকে ফসল সংগ্রহ করে ঘরের গোলায়ও মানবে না বলে অনেকের ধারনা। জানাযায় ইরি ধান ১৬০ শতাংশে এবার ১২০ মণ এবং আমন ধান ৯০ মণ পর্যন্ত কৃষকরা ফসল পাচ্ছে। এই অঞ্চলের কৃষকেরা এখন ধান কাটা নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছে।

বুক ভরা অনেক কষ্ট নিয়ে কৃষকেরা বলেন এবছর ইরি ও আমন ধানের বাম্পার ফলন হলেও আমরা তা বিক্রি করে উপযুক্ত মূল্য পাচ্ছি না। উপকূলীয় অঞ্চলের কৃষকদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও বাজার স্থিতিশীল রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষ অতিদ্রুত হস্তক্ষেপ করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুছ ছোবাহান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ইরি ও আমনের এমন বাম্পার ফলন হয়েছে । বর্তমানে কৃষকেরা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সঠিক সময়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেই কৃষিতে ভালো সফলতা এসেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads