শোখ হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : মাদকদ্রব্য বিরোধি এক দিনের কর্মশালা রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গভার্ণেন্স প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিছ মাহমুদ। ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল। বক্তব্য রাখেন ওসি মাহাতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রানী রায়, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ। স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে সভা শেষে এক র্যালী অনুষ্ঠিত হয়।









