ads

শনিবার , ২২ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাসবাদী ও অশান্তি তৈরি করা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কোন আলাপ নয় : ইনু

খবর টি পড়েছেন : ২০৯
সন্ত্রাসবাদী ও অশান্তি তৈরি করা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কোন আলাপ নয় : ইনু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Inu 01এসএম জামাল, কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতৃবৃ›ন্দ, জামায়াত ও জঙ্গিবাদীরা আন্দোলনের নামে অর্ন্তঘাত ও সংঘাত সৃষ্টি করেছে। তারা সশস্ত্র আক্রমনের মধ্য দিয়ে একাট নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনের আগে একটা অস্বাভাবিক সরকার গঠনের চক্রান্ত করেছিল। ২২ নভেম্বর শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের অপারেশন থিয়েটারের ও ভায়া টেষ্ট উদ্বোধন শেষে উপস্থিত সুধি সমাবেশে বক্তব্য দেওয়ার আগে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ওইসব কথা বলেন।
বিএনপি নেতাদের প্রশ্নের জবাবে ইনু বলেন, মাপ চাওয়ার কোন বিষয় যদি থাকে তাহলে বিএনপি নেতৃবৃন্দকে দেশবাসীর কাছে মাফ চাইতে হবে। কেন তারা উপুর্যপুরি সন্ত্রাস অর্ন্তঘাত তান্ডব পরিচালনা করে। কেন তারা যুদ্ধপরাধী ও জঙ্গিবাদদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক করে গণতান্ত্রিক পদ্ধতি বানচালের চেষ্টা করলেন সে ব্যাপারে তারা জাতীর কাছে কৈফিয়ত দেবে। তার আগে কোন সন্ত্রাসবাদী নেত্রীবৃন্দ বা অশান্ত তৈরি করা রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে কোন আলাপ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুন্নাহার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিনাঞ্চলে শীতের প্রকোপ শুরু পরবর্তী সংবাদ মমতার সঙ্গে বাংলাদেশের সংসদীয় দলের বৈঠক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads