ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে চুরি : নৈশ প্রহরী আটক

খবর টি পড়েছেন : ১৭৪
কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে চুরি : নৈশ প্রহরী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে বৃহষ্পতিবার রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসের নৈশ প্রহরী আনছার আলীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহষ্পতিবার রাতে অফিসের গ্রীল কেটে চোরেরা ভিতরে প্রবেশকরে ৪টি কক্ষের তালা ভেঙ্গে অফিসের ক্যামেরা , কম্পিউটারের মণিটরও আলমারির ভিতরে থাকা কাগজপত্র তছনছ করে। শুক্রবার সকালে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।

Shamol Bangla Ads

কেশবপুরে এইচ এসসি উন্মুক্ত পরীক্ষায় শিক্ষকসহ ২৩ শিক্ষাথী বহিষ্কার

যশোরের কেশবপুরে এইচ এসসি উন্মুক্ত পরীক্ষায় নকল করার দায়ে ২০ শিক্ষার্থী ও নকলে সহায়তার দায়ে ৩ শিক্ষককে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর। কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ কেন্দ্রে শুক্রবার উন্মুক্ত পরীক্ষার সমাজ বিজ্ঞাণ বিষয়ে পরীক্ষা ছিলো। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে গিয়ে নকল করার দায়ে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এ সময় দায়িত্ব পালনে অবহেলা ও নকলে সহায়তা করার দায়ে শিক্ষক নিমাই চন্দ্র দেব নাথ, আব্দুর রাজ্জাক ও গোবিন্দ চন্দ্র বিশ্বাসকে চলতি পরীক্ষাসহ ভবিষ্যতের পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যহতির নির্দেশ দেন।

Shamol Bangla Ads

কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী নব সাহার অকাল মৃত্যু

কেশবপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী কেশবপুর সার্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নব কুমার সাহা (৫৫) শুক্রবার ভোরে শহরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, একপুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে কেশবপুর কুঠিবাড়ি মহাশ্মশানে তাঁর শবদাহ করা হয়। তার মৃত্যুতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে শিশু একাডেমীর নবান্ন উত্সব পরবর্তী সংবাদ ইসলামী জলসায় ধর্মের নামে উস্কানী দেয়ার অভিযোগে বক্তাকে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads