ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে আমনের ভাল ফলনে কৃষক পরিবারে হাসির ঝিলিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Mohadevpur Pictureমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : উত্তরাঞ্চলের শস্যভা-ার খ্যাত নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে আমন কাটা-মাড়াই শুরু হয়েছে পুরোদমে। কাঙ্খিত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণ-কৃষাণীরা। নতুন ধান ওঠায় কৃষকের ঘরে ঘরে বিরাজ করছে নবান্ন উৎসবের আমেজ। ধান কাটা মৌসুমের শুরুতেই ভাল দাম পেয়ে কৃষাণ-কৃষাণীর মুখে ফুটেছে হাসি।
উপজেলার সর্ববৃহৎ ধানের হাট সদর ও মাতাজী হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমণ ধান ৭৫০ থেকে ৭৭০ টাকায় বিক্রি হচ্ছে। ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান, গত কয়েক বছর ধান উৎপাদন করে লোকসান হলেও এবার ধানের যে দাম রয়েছে তাতে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখা যাচ্ছে। মৌসুমের শুরুতে খরার তীব্রতায় ধানের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিলেও পরবর্তীতে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এবার আমনের ভাল ফলন হচ্ছে। ধানচাষী কৃষকরা জানান, এবার বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ হারে ধান উৎপাদন হচ্ছে। এ পরিমাণ ফলন কৃষকের মনে নতুন আশার সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বেশীরভাগ কৃষক এবার জমির আইলে ডাল-কঞ্চি পুঁতে পার্চিং পদ্ধতিতে ক্ষতিকারক পোকামাকড় দমন করেন। পার্চিং পদ্ধতি প্রয়োগ করে ক্ষতিকারক পোকামাকড় দমন করার ফলে ধান উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে চাষীরা জানান। স্থানীয় কৃষি বিভাগ জানায়, কীটনাশকের চেয়ে ক্ষেতের আইলে ডাল-কঞ্চি ব্যবহার করে ক্ষতিকারক পোকামাকড় দমন অনেক সহজ ছিল। এতে মাটির ঊর্বরা শক্তিও থাকে অক্ষুণœ। উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম জানান, গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে এখানে ১ হাজার ৫ হেক্টর বেশী জমিতে আমন চাষ হয়েছে। গত মৌসুমে যেখানে ২৭ হাজার ৫৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে সেখানে চলতি মৌসুমে ২৮ হাজার ৬০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।

Need Ads