বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তেÍ বাংলাদেশী গরু ব্যবসায়ী সফিকুল ইসলামকে (২২) ভারতীয় সোনামতি ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে গেছে। ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার মোমিনটলী গ্রামের শামশুল হকের ছেলে গরু ব্যবসায়ী সফিকুল ইসলামসহ ১০/১২জন ব্যবসায়ী মিলে বুধবার সন্ধ্যা ৭টায় রতœাই সীমান্তের ৩৮২/১ সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকীরা এ পাড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও সফিকুলকে আটক করে পরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এব্যাপারে নাগরভিটা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সোলেমান আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।



















