ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ৫ মহিলা ছিনতাইকারী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ

MOhila Chintaikariকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক মহিলার গলার চেইন ছিনতাই করে পালানোর সময় ছিনকাইকারী চক্রের ৫ মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ১৯ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা সদরের ব্যাংক মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বালীগাঁও গ্রামের জনৈক এক মহিলা টঙ্গী থেকে লেগুনা যোগে কালীগঞ্জ পৌর এলাকার ব্যাংক মোড়ে গাড়ি থেকে নামার সময় যাত্রীবেশে সঙ্গে আসা ৫ মহিলা তাকে ঘিরে ফেলে এবং গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক মহিলার আত্মচিৎকারে উপস্থিত জনতা এগিয়ে আসে এবং ছিনতাইকারী চক্রের ৫ মহিলা সদস্যকে আটক করে এবং তাদের নিকট থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করেন। পরে স্থানীয় জনগণ ছিনতাইকারীদেরকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হচ্ছে- সুমি বেগম, সামছুন্নাহার, জুলেখা, শিল্পী ও খায়রুন্নাহার। আটককৃত এক মহিলার সাথে ৩ বছরের শিশুও রয়েছে। তাদের সবাই ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

Shamol Bangla Ads

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস- চেয়ারম্যান শর্মিলী দাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূইয়া, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন কর্তপক্ষ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads