ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাতামুহুরী নদীর নাব্যতা হ্রাস : পর্যাপ্ত পানির অভাবে বোরো চাষাবাদ নিয়ে শংকা

খবর টি পড়েছেন : ১৮৫
মাতামুহুরী নদীর নাব্যতা হ্রাস : পর্যাপ্ত পানির অভাবে বোরো চাষাবাদ নিয়ে শংকা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

pic.matamohori river.18-11-14এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : চকরিয়া-পেকুয়ার অন্যতম প্রধান নদী মাতামুহুরী নব্যতা হ্রাস পেয়েছে অস্বাভাবিকভাবে। যে নদীর খরস্রোতে নৌকা চাম্পান বুট স্রোতের প্রতিকূলে যাওয়া অসম্ভব ছিল। নদীর গভীরতা এমন ছিল যে কেউ ভয়ে নদী পারাপারের সাহস পেতোনা সে নদীতে এখন ভাটার সময় পায়ে হেটে এপার থেকে ওপারে যাওয়ার দৃশ্য সত্যিই অবাক হওয়ার মতো। পার্তবত্য চট্টগ্রামে মাতামুহুরী পাহাড় থেকে সৃষ্ট হয়ে পশ্চিমে বঙ্গোপ সাগরের পেকুযার উজানটিয়ার মোহনায় সাগরের সাথে সামিল হওয়া আর উত্তরে সে পর্বত পাদদেশে রাঙ্গুনিয়া চাকতাইখালের সম্মিলন নদী মাতৃক বাংলাদেশের প্রবাহমান নদীর ইতিহাসে ঐতিহ্যময় এ মাতামুহুরী নদীর অতীত প্রবাহমান ঘটনা এখন রূপকথার গল্পের মতো। যে মাতামুহুরী নদীর পানি সংরক্ষণ করে চকরিয়া পেকুয়া ও পার্বত্য চট্টগ্রামের লামা আলিকদম অঞ্চলের লক্ষ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ও মৌসুমী সবজি চাষ করে কোটি মানুষের জীবন জিবিকার পথেয় সৃষ্টি সে মাতামুহুরী নদীর গভীরতা এখন শূণ্য। নদীর দুপাশে বিশাল চর গজে ওঠে এখন সবজি ক্ষেত হচ্ছে। মাতামুহুরী নদী কেন্দ্রিক জেলে পরিবার সে অনেক বছর পূর্বে হারিয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে এমন অবস্থার সৃষ্টি হয়ে নদীর বুকটা এভাবেই ভরে গেছে দুউপজেলাতে বোরো চাষাবাদের পানি ধারণ করার গভীরতা না থাকায় কৃষকসহ চাষাবাদে সংশ্লিষ্ঠরা চিন্তিত হয়ে পড়েছে। মাতামুহুরী নদীর বাঙ্গোজারা পয়েন্টে ও পালাকাটা পয়েন্টে দুটি রাবার ড্যাম স্থাপন করা হলেও নদীর ওপর থেকে প্রবাহ কম থাকায় পর্যাপ্ত পানি পাওয়া যাবেনা বলে সংশ্লিষ্ঠরা আশংকা প্রকাশ করছেন। কয়েকজন স্কীম ম্যানেজারের সাথে কথা বলে জানাগেছে, এখনো আমন কেটে কৃষকরা ঘরে তুলতে পারেনি। মাত্র দুএক সাপ্তাহের মধ্যে বীজতলা তৈরীর কাজ শুরু হবে এছাড়া চকরিয়া পেকুয়ায় এখন বিশাল সবজিজোন গড়ে ওঠেছে। এসব সবজি জোনে দেয়ার মতো পানি মাতামুহুরীতে পাওয়া যাচ্ছেনা। চকরিয়া-পেকুয়া দুউপজেলায় বোরোর লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১লাখ ১৫ হেক্টর জমিতে। আর এবছর রকমারি সবজি চাষাবাদ হয়েছে প্রায় ৩৫হেক্টর জমিতে। ধান আর সবজি চাষাবাদ করতে গিয়ে কৃষকরা পর্যাপ্ত পানির অভাবে পড়লে চাষাবাদে বিপর্যয় দেখা দেবে বলেও কৃষকরা আশংকা প্রকাশ করছে। এব্যাপারে অসংখ্য কৃষকের সাথে কথা বলে জানাগেছে, রাবার ড্যাম গুলো সঠিক ব্যবস্থাপনা না হওয়ায় কৃষকরা ভোগান্তির শিকার হয়। সঠিক সময়ে রাবার ড্যাম ফুলানো হলে অধিক পরিমান পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এব্যাপারে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, নদীর নত্যতা হ্রাস এটি একটি প্রাকৃতিক সমস্যা হলেও মাতমুহুরী নদী ড্রেজিং করা এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। আমারা প্রশাসনিকভাবে বহুবার দাবী করেছি উল্লেখ করে তিনি বলেন, নদী ড্রেজিংয়ের দাবীতো অনেক বড় বার বার অনুরোধ করে রাবারড্যামটি পর্যন্ত সময় মতো ফুলানোর ব্যবস্থা নেয়না কর্তৃপক্ষ। সঠিক সময়ে রাবারড্যামটি ফুলানো হলে এমৌসুমে অন্তত ২০ থেকে ২৫কোটি টাকার ধান নষ্ট হতোনা।

Shamol Bangla Ads

রাজু সভাপতি.মোসলেম সম্পাদক.রুবেল সাংগঠনিক
পেকুয়া উপজেলা যুবদলের কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলার কমিটি গঠন করা হয়েছে। যুবদলকে আরো গতিশীল করার লক্ষ্যে ১৩নভেম্বর পেকুয়া উপজেলা শহীদজিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বি.এন.পির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি পদে উপজেলা যুবদলের আহবায়ক ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করায় নির্বাচিত ঘোষনা করতে কয়েকদিন সময় বয়ে যায়। ১৮নভেম্বর জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পেকুয়া উপজেলা যুবলের সভাপতি হিসেবে শাফায়েত আজিজ রাজু, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইউছুফ রুবেলকে নির্বাচিত করা হয় বলে জানানো হয়। এবং আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বরাবরে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এব্যাপারে জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ আহমদ উজ্জলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টইটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন ও সাবেক পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেলের মাধ্যমে অবশ্যই একটি গতিশীল পেকুয়া উপজেলা যুবদলের কমিটি করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তালায় ২ বাড়িতে ডাকাতি : আহত ৪ পরবর্তী সংবাদ কালীগঞ্জে ৫ মহিলা ছিনতাইকারী আটক