ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনা মানসিক হাসপাতালের সুস্থ্য ২৩ রোগী বাড়ি ফেরার অপেক্ষায় ২৫ বছর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০১৪ ৮:৫৪ অপরাহ্ণ

PABNA PHOTO (1) 16-11-2014ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : সুস্থ্য হয়েও স্বজনদের অবহেলা আর উদাসীনতায় বাড়ি ফিরতে পারছে না পাবনা মানসিক হাসপাতালের ২৩ রোগী। সুস্থ্য এসব রোগীদের মধ্যে কেউ আছেন ২৫ বছর ধরে। কেউবা ১০ থেকে ২০ বছর ধরে। হাসপাতালের চার দেয়ালের মাঝে অন্যান্য অসুস্থ রোগীদের সাথেই কাটছে তাদের মানবেতর জীবন। বাড়ি ফেরার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকলেও এসব সুস্থ রোগীদের ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেই তাদের স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। এসব রোগী বাড়ি ফিরতে না পারায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আরও বেশ কিছু রোগী। সম্পূর্ণ সুস্থ্য এসব রোগীদের নিজ নিজ বাড়ীতে ফিরিয়ে দিতে সরকারী উদ্যোগ জরুরী বলে সচেতন মহল মনে করেন।
দেশের মানসিক রোগীদের চিকিৎসা ও পূনর্বাসনের লক্ষ্যে ১৯৫৭ সালে শহরের শীতলাই হাউজে পাবনা মানসিক হাসপাতাল অস্থায়ীভাবে স্থাপন করা হয়। স্থাপনের দুই বছর পর ১৯৫৯ সালে শহরের হেমায়েতপুরে ১১১ দশমিক ২৫ একর জায়গার উপরে স্থানান্তর করা হয় হাসপাতালটি। মানসিক রোগের চিকিৎসায় দেশের প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি এই হাসপাতালে রোগী ভর্তির জন্য আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কিন্তু ভর্তির পর অনেক পরিবারের স্বজনরাই তাদের রোগীর খোঁজ খবর নেন না। আবার অনেক রোগী সুস্থ হয়ে গেলেও বাড়ি ফিরিয়ে নিতে স্বজনদের থাকে অনীহা। বর্তমানে পাবনা মানসিক হাসপাতালে সুস্থ্য অবস্থায় বাড়ি ফেরার অপেক্ষায় আছেন ঢাকা মিরপুরে নাজমা নিলুফা (৫৫), বগুড়ার শহীদ নগরের মাহবুবা রহমান (৩৯), ঢাকার সবুজবাগের বদিউল আলম (৪০), ঢাকার পল্লবীর কাজী নাজমূল জামান (৩৮) এর মতো মোট ২৩ জন রোগী। এদের মধ্যে কেউ আছেন ২৫ বছর ধরে। কেউবা ১০ থেকে ২০ বছর পর্যন্ত।
ঢাকা মিরপুরে নাজমা নিলুফা (৫৫) এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮৯ সনের ১ এপ্রিলে। তিনি জানালেন, সুস্থ্য হওয়ার পর কোন খোঁজ নেয়নি তার পরিবার। তিনি বাড়ি ফিরতে চান। তার মতো ঢাকার পল্লবীর কাজী নাজমূল জামান (৩৮) ১৯৯৪ সনে ভর্তি হয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ্য। তবে তারও পরিবারের কেউ খোঁজ নেন না। সম্পূর্ণ সুস্থ্য এসব রোগী সাংবাদিকদের সাথে কথা বলার সময় অঝড়ে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, স্বামী, সন্তান, বাবা-মা সহ অনেক আত্মীয়-স্বজন রয়েছেন, কেউ কোন খোঁজ নেন না। তবুও তারা বাড়ি ফিরতে চান। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নার্গিস সুলতানা জানান, রোগীর স্বজনদের উদাসীনতা আর অবহেলায় এসব সুস্থ রোগীরা বাড়ি ফিরতে পারছে না। আর এসব রোগীকে বাড়ি ফিরিয়ে দিতে পারলে শূন্য বেডে আরও ২৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
পাবনা মানসিক হাসপাতালের কনসালটেন্ট শ ম আবু হেনা মোস্তফা আলীম ঘটনার সত্যা স্বীকার করে জানান, সুস্থ্য এসব রোগীর মানসিক অবস্থার উন্নয়নে এই হাসপাতালে বিনোদন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তবুও তো মানুষ বাড়ী ফিরতে চায়।
এ ব্যাপারে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, সুস্থ্য এই ২৩ জন রোগীর পরিবারের সাথে বারবার টেলিফোনে, চিঠিতে যোগাযোগ করা হলেও তারা তাদের রোগীকে ফিরিয়ে নিতে উদাসীন। আবার হাসপাতালের পক্ষ থেকে ফিরিয়ে দিতে গিয়ে পাওয়া যায় ভুল ঠিকানা। আর এই রোগীগুলোর বেড শূন্য না হওয়ায় আরও ২৩ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুস্থ এই ২৩ জন রোগীকে যথাযথ উদ্যোগে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা পূনর্বাসনের বিষয়টি সরকারের গুরুত্ব সহকারে ভেবে দেখার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

Need Ads