আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (২২ নভেম্বর)। ২০২১ সালের এই দিনে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বদিউজ্জামান বাদশা রাজনৈতিক জীবনে প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।
নালিতাবাড়ীতে তিনি হাজী নূরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ, নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতাল, আমবাগান চেয়ারম্যান সড়কসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পৃষ্ঠপোষকসহ কৃষিখাতের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুবার্ষিকীতে নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতাল ও বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশন বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা,শোক সভাসহ নানা কর্কসূচির আয়োজন করেছে।




