ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ব্র্যাকের এডভোকেসি ওয়ার্কসপ

খবর টি পড়েছেন : ১৮১
কালীগঞ্জে ব্র্যাকের এডভোকেসি ওয়ার্কসপ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলার এডভোকেসি ওয়ার্কসপ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক সহযোগীতায় ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় স্থানীয় সরকার শক্তিশালী করণ প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে তৃণমূল পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণে উপজেলার এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ক কর্মসূচি প্রকল্পের জেলা প্রতিনিধি প্রণব কুমার রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকল্পের ঢাকা বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা, ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা, সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. আনিছুর রহমান প্রমূখ। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শার্শায় প্রায় ১৮শ বোতল ফেনসিডিলসহ আটক ১ পরবর্তী সংবাদ ভোলাহাটে মহানন্দা নদীর পাড় ভাঙন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads