ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পূর্ব-উত্তর দিক দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর দু’পাড়ের বাংলাদেশের অংশে প্রায় ৫‘শ গজের মধ্যে বোল্ডারের ফাটলের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। ৫‘শ গজের বোল্ডারের মাধ্যমে নদীর এপাড় (বাংলাদেশ অংশ) বাঁধ দেয়া থাকলেও তা মানুষের চলাচলের রাস্তাটি দিনদিন ক্রমশই অযোগ্য-অকেজো ক্ষীন হয়ে পড়ছে। যেকোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা রয়েছে। স্থানীয় জনগণ দিনের প্রতিটি সময়ে ৩ থেকে ৪ ফিট চওড়া এ রাস্তা দিয়ে বৃহত্তর বজরাটেক হতে পোল্লাডাঙ্গা বাজার যাওয়ার বা চলাচলের প্রধান রুট হিসেবে ব্যবহার করে থাকে। এমনকি পায়ে হাঁটা মানুষের পাশাপাশি বাইসাইকেল এবং মটরসাইকেল পর্যন্ত চলাচলে প্রত্যক্ষ করা গেছে। মহানন্দা নদীর পশ্চিম কুল ঘেঁষা এ রাস্তাটি অতি সরু হওয়ায় পাশাপাশি দু’জন পথচারী চলাচলে বেকায়দায় পড়তে হচ্ছে। আর পথচারীর সাথে কোন যানবাহন এলে তো বিপদের কথাই নেই। নির্ঘাত দূর্ঘটনা অবসাম্ভাবী। নদীর একুল ভাঙ্গে অপর কুল গড়ে। গানে-কবিতার ভাষায় বলতে গেলে এ দৃশ্য এক সময়ে প্রত্যক্ষ করা গেছে, বাপ-দাদারা সেই আমলে প্রায় ৪/৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পোল্লাডাঙ্গা বাজারে যেতে হতো তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা-বেচা করতে। আর বর্তমান সরকারের ক্ষমতায় এসে ঐ ৪/৫ কিলোমিটার রাস্তাটিকে মাত্র ১কিলোমিটারে আনা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। সম্পূর্ণ রাস্তাটি বোল্ডার-স্লিপার দিয়ে তৈরী বলে জনগণের কাছে দেখার জন্য যেমন মনোরম পরিবেশ এবং মুক্ত বাতাসের জন্যও উৎকৃষ্ট জায়গা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামান্য একটু সুপরিকল্পনা বা কাজে ঘাপলার কারণে রাস্তাটি সুচিন্তিত ভাবে না করায় দৃষ্টিকটুর হয়ে দাড়িয়েছে বলে এলাকার অনেকেরই মুখে মুখে শোনা গেছে। জরুরী ভিত্তিতে এটিকে সংস্কার করা না হলে জনগুরুত্বপূর্ণ এ রাস্তা ও বোল্ডার-স্লিপারগুলি খসে খসে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এক সময়ে দেখা যাবে বজরাটেক-পোল্লাডাঙ্গা রাস্তাটি ভেঙ্গে নদী গর্ভে চলে গিয়ে আগের অবস্থায় ফিরে এসেছে। উল্লেখ্য, মাত্র ১কিলোমিটার রাস্তাটির বোল্ডার-স্লিপার দ্বারা নির্মিত নদীর পাশদিয়ে এ সুন্দর আর মনোরম পরিবেশের কোটি কোটি টাকা ব্যয়কৃত বাঁধ ও রাস্তাটি দ্রুতগতিতে সম্পুন্ন না করা হলে বর্ষা মৌসূমে বন্যার পানিতে মহানন্দার খড়স্্েরাতে বাঁধ ভেঙ্গে প্রায় ১৫/১৬টি গ্রাম তলিয়ে যাবে বলে সম্ভাবনা রয়েছে সচেতনমহল মনে করছেন। জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সহ বোল্ডার-স্লিপারগুলিকে স্থানীয় জনসাধারণের স্বার্থে দ্রুতগতিতে সংস্কার করা দরকার বলে এলাকাবাসী ও অভিজ্ঞমহল জোর দাবী জানিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন।
ভোলাহাটে বিড়ল প্রজাতির ইঁদুরের সন্ধান

ভোলাহাট উপজেলা পরিষদ সংলগ্ন মার্কেট ও পুরাতন বাসষ্ট্যাণ্ড সফি মিষ্টিান্ন ভাণ্ডারে একটি বিড়ল প্রজাতির ইঁদুর ধরা পড়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। জানা গেছে, উপজেলার মিষ্টি খাবারের একমাত্র প্রতিষ্ঠান রেষ্টুরেন্ট ‘সফি মিষ্টি এণ্ড রেষ্টুরেন্টে শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই একটি বিড়ল প্রজাতির ইঁদুর বাহির হলে এলাকার মানুষের মাঝে কৌতুহল ও আতঙ্কের সৃষ্টি হয়। এ বিড়ল প্রজাতির ইঁদুরটিকে দেখার জন্য হাজার হাজার জনগণ সেখানে ভিড় জমায়। আরো জানা গেছে, ইঁদুরটি লম্বা প্রায় দেড় ফিট (১৮ ইঞ্চি) ও ওজন প্রায় সাড়ে ৭’শ গ্রাম এবং গাড় কালো রঙ্গের ছিলো বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। এ ধরণের বড় ইঁদুর এর আগে কোনদিন দেখেনি বলে জানালেন স্থানীয় দর্শকেরা। ইঁদুরটিকে স্থানীয় কৌতুহলী জনসাধারণ ভয়ে ভীত হয়ে ইঁদুরটিকে মেরে ফেলে জানান, ভোলাহাট গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান আরকান আলী।









