হাতীবান্ধা( লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট ৯ নভেম্বর রবিবার পরিদর্শন করলেন ভারত , নেপাল ও ভূটান এর তিন রাষ্ট্রদূত । এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যারাবান্ধা চেকপোস্ট । পরিদর্শন কালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ।

উপজেলায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এর হলরুমে মতবিনিময় সভায় পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন , বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা জাহিদ-উল- ইসলাম , ভারতের রাষ্ট্রদূত পংকজ শরণ , নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ ,ভূটানের রাষ্ট্রদূত পেমা কোডেন এবং উপস্থিত ছিলেন কাস্টম , স্থল বন্দরের কর্মকর্তা , আমদানি-রফতানী কারক সি এন্ড এফ এজেন্ট , জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ । আর্ন্তজাতিক ভাবে বাণিজ্য সম্প্রস্রাণের উদ্বদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় হয়। এ সময় কর্মকর্তাদের সাথে ছিলেন রংপুর কাস্টমের যুগ্ম কমিশনার কামরুজ্জামান , লালমনিরহাট জেলা এ ডি এম রাজা মোহাম্মদ আ. হাই ,এ এস পি আসলাম খান , পাটগ্রাম ইউ এন ও রফিকুল হক ।




