হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আগামী ১২ নভেম্বর কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি প্রায় শেষ।খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বরণ করতে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক,ভৈরব-কিশোরগঞ্জ-সড়ক,সার্কিট হাউজ থেকে কলেজ মাঠ পর্যন্ত সড়ক ও আশ-পাশের বিভিন্ন অলি-গলিতে সর্বমোট ৬৫০টি দৃষ্টিনন্দন তোরণ নির্মানের পাশাপাশি গরুত্বপুর্ণ রাস্তার মোড়েমোড়ে রঙিন ও দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলা সদর পর্যন্ত ফ্যাস্টুন,ব্যানার ও পোষ্টারের পাশাপাশি নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সর্বত্রই এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
জেলা জামাতের সাধারন সম্পাদক মোঃ রমজান আলী জনান, জেলা ও উপজেলা জামাতে ইসলামী ও খেলাফত মজলিসসহ ২০ দলীয় জোটের শরীকরাও খালেদা জিয়ার সফর সফল করতে তোরণ নির্মানের পাশাপাশি একের পর এক সভাসমাবেশ ও গনসংযোগ অব্যাহত রেখে জনসম্পৃত্ততা বাড়াতে সচেষ্ট রয়েছেন।
জনসভার পৃষ্টপোষক ও হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন জানান, জনসভার আশপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। রং-বেরংয়ের গেঞ্জি পরিহিত ৫ হাজার স্বেচ্ছাসেবক দলীয় কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠের পরিবেশ শান্ত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে।খালেদা জিয়ার গাড়ী বহরকে স্বাগত জানিয়ে সভাস্থলে আনতে এক হাজার মোটরবাইক প্রস্তুত রাখা হয়েছে। আশা করা হচ্ছে ১২ নভেম্বরের খালেদা জিয়ার জনসভা হবে সর্ববৃহৎ গনজমায়েত।
জেলা বিএনপির প্রচার সম্পাদক এডভোকেট মাজহারুল ইসলাম জানান, ২০০৬ সালের ৭ অক্টোবর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিশোরগঞ্জে এসেছিলেন। প্রায় ৮ বছর পর এবারের সফরকে ঘিরে নেতাকর্মীরা দারুনভাবে উজ্জিবিত।তাই খালেদা জিয়ার এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা-উপজেলা বিএনপিও অংগ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক জনসমাগম ঘটাত্বে বিএপির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল জেলাসদর ও ১৩ উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করে প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি পরিবহন,খাবার ও পানির সুব্যবস্থা নিশ্চিত করতে স্ব-স্ব উপকমিটিকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন। জনসভার প্রধান সমন্বয়কারী ড.এম ওসমান ফারুক জানান সবকিছু ঠিক থাকলে এবার কিশোরগঞ্জে খালেদা জিয়ার জনসভায় হবে স্বরণকালের সর্বশ্রেষ্ট জনসভার একটি।




