ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামনগরে দূর্যোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১০, ২০১৪ ৯:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে দূর্যোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা) : শিশু শিক্ষার জন্য দূর্যোগ প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন গতকাল কলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ঢাকা আহছানিয়া মিশন ইউনিক-২ প্রকল্পের আয়োজনে ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে এ কর্মশালা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আহছানিয়া মিশন শ্যামনগর শাখার ইউনিক-২ প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মশিউর রহমান শাহিন। দূর্যোগ প্রতিরোধে প্রস্তুতি এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আহছানিয়া মিশন শ্যামনগর শাখার ইউনিক-২ প্রকল্পের টেকনিক্যাল অফিসার অসিত কুমার সরকার। এ কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১০টি সি,এল,সি স্কুলের ডি আর আর কমিটির ৩০ জন সদস্য। এছাড়া গত ৮ ও ৯ নভেম্বর রমজাননগর ও কৈখালী ইউনিয়নে ডিআরআর কমিটির সদস্যদের একই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শ্যামনগর বাজারের সড়ক বাতি স্থাপন উদ্বোধন

এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা)ঃ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে সড়ক বাতি স্থাপন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, যুগ্ম সাধারন সম্পাদক,নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পিপি,তরন উদীয়মান নেতা এ্যাড. জহুরুল হায়দার বাবু, যুব ও ক্রীড়া সম্পাদক আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন উল মূলক, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী,বাজার ব্যাবস্থাপনা কমিটির সেক্রেটারী বিশ্বনাথ নন্দী (সাগর) প্রমুখ। অনুষ্ঠানে বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারন জনগন উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কমকর্তা, আ’লীগ সাধারন সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার বাবু উদ্বোধনী মঞ্চে সুইচ অন করার মাধ্যমে সড়ক বাতি জ্বালান।

Need Ads
error: কপি হবে না!