ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বটিয়াঘাটায় মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৯
বটিয়াঘাটায় মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে এক সভা রবিবার বেলা এগারটায় কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ’সবাই মিলে ইঁদুর মারি, ফসল সম্পদ রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুল আলম খান। ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার(ভূমি) মামুন আল ফারুখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় (গাঙ্গুলী)। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার রুবায়েত আরা। অন্যান্যের মধ্যে ছিলেন বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, উপসহকারী কৃষি অফিসার ইমান আলী, আব্দুল মান্নান, কৃষক ধিমান রায়, দিপক কুমার প্রমুখ। পরে ৪০৫টি ইঁদুরের লেজ জমা দিয়ে দিপক কুমার মন্ডল প্রথম ও ৩৫৭ লেজ দিয়ে ধিমান রায় দ্বিতীয় পূরষ্কার লাভ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেক জিয়া আইএসআইয়ের ভাষায় যা ইচ্ছা বললে আ’লীগও… পরবর্তী সংবাদ চারঘাটে জামায়াত কর্মী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads