চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় থানা পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় জামায়াত কর্মী শাহানুর আলমকে থানা পুলিশ আটক করে। গতকাল রবিবার বিকেলে চারঘাট উপজেলার হলিদাগাছি বাজারস্থ মিছিল করার সময় মসলেমের ছেলে শাহানুর আলম (২৮)-কে আটক করে চারঘাট মডেল থানায় নিয়ে আসে। তার বাড়ী শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান, শাহানুরের চারঘাট থানায় পূর্বের মামলা রয়েছে এবং বিক্ষভ মিছিল করার সময় তাকে আটক করা হয়।

চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জিআরসি পর্যায়ে দ্বিমাসিক সভা

রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নেট টু রাইটস সহযোগিতায় ডমোস্টিক ভায়োলেন্স প্রজেক্ট আয়োজনে চারঘাট ইউনিয়নে জিআরসি পর্যায়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে থানাপাড়া ট্রেনিং সেন্টারে চারঘাট ইউনিয়ন জিআরসি সদস্য শামসুল সরকারের সভাপতিত্বে দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট পৌর মেয়র নার্গিস খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন থানাপাড়া সোয়ালোজ ডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, নেটটু রাইটস কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, উন্নয়ন কর্মী সাইফুল ইসলাম, চারঘাট ইউনিয়ন পরিষদের সচিব আঃ রহিম, প্রধান শিক্ষক জিয়াউল, মেম্বর মোজাম্মেল হক, মনিটরিং ও হিসাবরক্ষক মেরাজুল হকসহ ইউপি সদস্য, সুশীল সামজের প্রতিনিধি জাহানারা বেগম, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চারঘাট ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ ৩০ জন দ্বি-মাসিক সভায় অংশ গ্রহণ করে। সভায় নারীর প্রতি সংিসতা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা মূল বিষয় হিসাবে প্রাধান্য পায়। আগামী ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে থানাপাড়া সোয়ালোজ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
চারঘাটে ৩০০ বোতল ফেন্সিডিল প্রাইভেটকারসহ আটক-২
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাঁকড়া বাজারে খেলার মাঠে থানা এস আই রুহুল আমিন ও এএসআই আঃ রহিম, কামরুল সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ওৎ পেতে থাকা কালে বাঁকড়া থেকে নন্দনগাছী যাওয়ার পথে একটি সাদা রং এর ঢাকামেট্রো খ-১১-৯২৬১ নম্বরের প্রাইভেট কারের প্রতি সন্দেহ হলে তার গতিরোধ করে তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ রাজশাহী কেশবপুরের আমিরুলের ছেলে রবিউল (২৫), পাবনা জেলার মালিপাড়ার আকবরের ছেলে উজ্জ্বল (৩০)-কে প্রাইভেট কারসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়।









