ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নান্দাইলে আবাসন প্রকল্পে অগ্নিকান্ড : ১০টি ঘর পুড়ে ছাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০১৪ ১০:২৪ পূর্বাহ্ণ
নান্দাইলে আবাসন প্রকল্পে অগ্নিকান্ড : ১০টি ঘর পুড়ে ছাই

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের চড় মহেশকুড়া আশ্রয়ন প্রকল্পে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, অগ্নিকান্ড ১০ টি ঘরের মধ্যে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের মধ্যে পরিমল দাসের ছেলে সনেট দাস এবার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিল। তার সমস্ত বইখাতা পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকা-ের খবর পেয়ে গফরগাও ও ঈশর¦গঞ্জ থেকে ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম ও কৃষি অফিসের মনিটরিং অফিসার মোঃ মাহমুদুল হাসান তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শাড়ি ও ছাত্রের খাতা এবং বই প্রদান করেন। অগ্নিকা-ের কারণ জানা যায় নি।

Shamol Bangla Ads

নান্দাইলে শেরপুর ইউনিয়ন জাসদের সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর এক নম্মেলন গত ০৬ নভেম্বর /১৪ শেরপুর মাদারীনগর সানাউল্লা মার্কেটের সম্মুখে স্থানীয় জাসদ নেতা কারী আব্দুল মান্নানের নভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ.এম রফিকুল ইসলাম আঃ হাই প্রধান অতিথি, উপজেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ আমরু মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেল জাসসের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সিংরইল ইউনিয়ন জাসদের সভাপতি আলী আশরাফ খান কাছন, আচারগাঁও ইউনিয়নের সাধারন সম্পাদক নূরুল আমিন, মুশুলী ইউনিয়নের সভাপতি মতিউর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, জাসদ মহা-জোটের অংশ তাই বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কাজে জাসদের সকল নেতা কর্মীদের অংশ গ্রহনের আহবান জানান। সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মোঃ সুমন মিয়াকে আহবায়ক, মোঃ মতিউর রহমান মতিকে যুগ্ন আহবায়ক ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Need Ads