ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার লক্ষ্য হোয়াইটওয়াশ

খবর টি পড়েছেন : ১৭৬
এবার লক্ষ্য হোয়াইটওয়াশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

musfiq4-শ্যামলবাংলা স্পোর্টস : এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চান মুশফিকুর রহিম। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৬২ রানের জয় তুলে নেয়ার পর মুশফিক স্বাগতিক দলের পরের চ্যালেঞ্জের কথা ঘোষণা দেন। তিনি বলেন, চট্টগ্রামে সফরকারী দলকে হোয়াইটওয়াশ (ধবলধোলাই) বা বাংলাওয়াশের স্বাদ উপহার দিতে চান তারা। মুশফিক বলেন, প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। ইতো মধ্যেই সিরিজ নিশ্চিত করেছি আমরা। কিন্তু এখন ৩-০ ব্যবধানে জেতার দিকে চোখ আমাদের। অবশ্য এজন্য আরও পরিশ্রম করতে হবে আমাদের। তবে গোটা দল নিয়ে খুশি আমি। কখনো ড্রয়ের চিন্তা মাথায় উদয় হয়েছিল কিনা এই বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কখনো মনে হয়নি যে এই ম্যাচটি ড্র হবে। আসলে আমরা একটা পরিকল্পনা নিযে এই ম্যাচে সামনে এগিয়েছিলাম। সেটা হলো মাসাকাদজা ও চাকাভাকে দ্রুত ফেরানো। প্রথম ইনিংসে এই দুজন বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং এদের যেকোনো একজনকে দ্রুত ফেরালেই আমাদের জয়ের সম্ভাবনাটা উজ্জল হয়ে উঠবে। শেষ পর্যন্ত তা করতে সমর্থ হয়েছি আমরা। ’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নান্দাইলে আবাসন প্রকল্পে অগ্নিকান্ড : ১০টি ঘর পুড়ে… পরবর্তী সংবাদ দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া