ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের আরাপপুর ম-লপাড়ায় হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত আরিফ আরাপপুরের হানেফ আলীর ছেলে ও গড়াই পরিবহনের কর্মী। এ ঘটনায় হাতুড়ে চিকিৎসক গৌরপদ দত্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

মৃত আরিফের বাবা হানেফ আলী জানান, তার ছেলে পাইলস চিকিৎসার জন্য গত সোমবার সকালে হাতুড়ে চিকিৎসক শহরের কৃষ্ণনগরপাড়ার গৌরপদ দত্তের কাছে যান। গৌরপদ পাইলস চিকিৎসার জন্য তাকে উচ্চমাত্রায় ব্যাথানাশক ওষুধ দেন। ওষুধ সেবন করে আরিফের ব্যাথা আরো বেড়ে গেলে তিনি আরো উচ্চমাত্রার ওষুধ দেন। এরপর আরিফের শরীরে ইনজেকশন পুশ করলে শরীরে যন্ত্রনা শুরু হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আরিফকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার নিরীক্ষার পর চিকিৎসক জানান, ভুল চিকিৎসা নিয়ে আরিফের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে, তাকে বাচানো সম্ভব নয়। ফলে আরিফকে মুমুর্ষু অবস্থায় বাড়ি ফিরিয়ে আনার পর বৃহস্পতিবার রাতে সে মারা যায়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে মৃত আরিফের পিতা হানেফ আলী শুক্রবার সকালে ঝিনাইদহ সদর থানায় ৩০৪/ক ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতেই হাতুড়ে চিকিৎসক গৌরপদ দত্তকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে গৌরপদ জানিয়েছেন, চিকিৎসা বিদ্যায় তার কোন ডিগ্রী নেই।
ঝিনাইদহে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন, হামলায় ৫ জন আহত

বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ¬ব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা উপজেলার ভাটই বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করা কালে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপি ও অংগসংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের আহবায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মালেক, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম ও ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু। এদিকে হরিণাকু-ু উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হরিণাকু-ু উপজেলা চেয়ারম্যান এ্যাড.এমএ মজিদ, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, জিন্নাতুল হক ও আনিুসর রহমান।
হরিণাকু-ুতে জেএসসি-জেসিডি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮৩
ঝিনাইদহের হরিণাকু-ুতে জেএসসির বাংলা প্রথম পত্র ও জেডিসির কোরআন মজিদ ও তাসবিদ পরীক্ষার প্রথম দিনে ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে ২২৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে প্রথমদিনে অনুপস্থিত ছিল ৮৩ জন। এদিকে পরীক্ষা চলাকালে উপজেলার প্রিয়নাথ স্কুল, পাইলট স্কুল, জোড়াদাগ স্কুল ও আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ মজিদ। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের খোঁজখবর নেন তারা। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে এসব শিক্ষার্থী অনুপস্থিত থাকতে পারে। তবে অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে ও করণীয় সম্পর্কে আমরা কাজ করছি।
মৃত্যুসংবাদ শুনলেই সেখানে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার
আমার সব থেকে বেশি কষ্ট লাগে যখন কোন শিশু পানিতে ডুবে বা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। প্রতিদিন মৃত্যু সংবাদ আসে। আমি ছুটে যাই। চেষ্টা করি শোকাহত পরিবারের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। এভাবেই কথা গুলো বলছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। যেখানেই কোন ব্যক্তি মারা যায় সেখানেই তরুণ এই রাজনীতিবিদ আনারের উপস্থিতি। গত ছয় বছরে এমন কোন মৃত বাড়ি নেই যেখানে তাকে পাওয়া যায়নি। সংসদ সদস্য আনারের এমন কাজে দারুণ খুশি আর উচ্ছাসিত কালীগঞ্জের মানুষ।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, গত ছয় বছরে প্রায় ৬ হাজার মৃত ব্যক্তির যানাজার নামাজে অংশ নিয়েছি। সর্বাধিক একদিনে হিন্দু মুসলিমসহ মৃত ১০ নারী পুরুষের বাড়িতে গিয়েছেন। শোকাহত পরিবারের সাথে কথা বলেছি। তিনি আবেগ আপ্লুত কন্ঠে বলেন আমি সব থেকে বেশি কষ্ট পাই যখন কোন শিশু পানিতে ডুবে বা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এছাড়া আমার নির্বাচনী এলাকার মানুষের যে কোন বিপদের কথা শুনলেই আমি চেষ্টা করি সেখানে যাওয়ার। দিনের বেলা সুযোগ না পেলে রাতের অন্ধকারে একাই চলে যায় সেখানে।
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষেরা জানান, মানুষ এমপি হলে পুলিশ প্রশাসন না নিয়ে বাইরে বের হয় না কিন্তু আমাদের আনার একা একাই গ্রামের পর গ্রাম মোটর সাইকেলে করে চষে বেড়ায়। সবার সাথে কথা বলেন, খোঁজ খবর নেয়, মনে হয় ও যেন আমাদের বাড়িরই একজন সদস্য।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তরুণ এই কৃতি ফুটবলার আনোয়ারুল আজিম আনার ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে কালীগঞ্জ পৌর সভার প্রথম নির্বাচনে সাবেক ৩নং ওয়ার্ড নিশ্চিন্তপুর, মধুগঞ্জ, হেলাই, মোচিক ও বলিদাপাড়া এলাকা থেকে বিপুল ভোটে কমিশনার নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। এরপর তার সামাজিক বিভিন্ন অবকাঠামো উন্নয়ন আর অধিকার বঞ্চিত মানুষের সহযোগিতায় নিজেকে আরো বেশি নিয়োজিত করেন। তার এই কার্যক্রমের ফলে খুব অল্প সময়ের মধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করে। ফলে প্রতিপক্ষদের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়। প্রায় অর্ধশত মামলার বোঝা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে বেড়িয়েছেন কিন্তু মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়নি কখনো। এরপর ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দী প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রায়ই প্রয়োজনীয় কাজে নির্বাচনী এলাকার বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকতে হয়। বাইরে থাকাকালীন কোন মৃত সংবাদ পেলে নিজে যেতে না পারলেও প্রতিনিধিদের পাঠানো হয় বলে তিনি জানান।




