তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা প্রেস ক্লাবের নবর্নিবাচিত সভাপতি দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক একাত্তর টিভি’র কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক ও সাংগঠনিক সম্পাদক বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র কুমিল্লা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ জিতু সহ নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- কুমিল্লা সিটি প্রেস ক্লাব এর সভাপতি দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি এম.এইচ মনির, সহ-সভাপতি মাইটিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনী ও দৈনিক শ্রমিকের মোঃ শাহনাজ, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার তাপস চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সবুজ, কোষাধ্যক্ষ মাছরাঙা টিভি’র কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম বাপ্পী, নির্বাহী সদস্য চ্যানেল নাইন এর কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম শিবলী ও নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ : আটক-১
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর বিকাল পৌনে ৩টার দিকে নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে আদর্শ সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল কোরেক্স সিরাপসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি-১০। কুমিল্লা মহানগরীর বারপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মাদক ব্যবসায়ি মোঃ সোহাগ মিয়া (২২) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অন্য আরেকটি অভিযানে ১৩ অক্টোবর ভোর সাড়ে ৫টায় নায়েক মোঃ শাহজাহান এর নেতৃত্বে সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ৮৮ টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করেছে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৮৬ বোতল, ফেন্সিডিল ১শ’ ৯ বোতল, কোরেক্স সিরাপ ২২ বোতল, বিয়ার ১১ বোতল, গাঁজা সাড়ে ৫ কেজি, শাড়ী ৫৬টি, ঢেউ টিন ২০টি জিরা ২২ কেজি এবং পরিত্যক্ত অবস্থায় ১টি বাই সাইকেল আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মালামাল সহ এক মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ৯৩ হাজার ৯শ’ ৫০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।




