শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটে রিপাবলিকান পার্টি সাফল্য অর্জন করার পথে রয়েছে বলে জানা গেছে। আর মাত্র ৬ টি আসন পেলেই দলটি যুক্তরাষ্ট্রর কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ লাভ করবে বলে বুধবার জানিয়েছে বিবিসি। দলটি এরই মধ্যে আরকানসাস, দক্ষিণ ডাকোটা ও পশ্চিম ভার্জিনিয়ার তিনটি আসনে জয় পেয়েছে।
জয়ের পর এক ভাষণে ম্যাককোনেল বলেন, আপনাদের উদ্বেগ আমি শুনেছি। আমি সে সবকে আমার নিজের করে নিয়েছি। আপনারা সেসব ওয়াশিংটনে শুনতে পাবেন।
ভোট গণনার শুরুর পর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের পুরোনো সদ্যেদের অনেকেই তাদের পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন। নেব্রাস্কা, মিসিসিপি, আলাবাসা, মেইনে, সাউথ ক্যারোলিনা, ওকলাহোমা ও টেনেসি ধরে রাখতে যাচ্ছে রিপাবলিকানরা। অন্যদিকে, ম্যাসাচুসেটস, রোডে আইল্যান্ড, ডেলাওয়ার ও নিউজার্সিতে জিততে চলেছে ডেমোক্রেটরা।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয় এই নির্বাচনে।
ভোটের আগেই সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরে আভাস দেয়া হয়, মধ্যবর্তী এই নির্বাচনে সিনেটে রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। পাশাপাশি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোন দলের হোয়াইট হাউজের মসনদে বসার সম্ভাবনা থাকবে তারও একটি চিত্র পাওয়া যাবে।
দুটি প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যবর্তী সময় অনুষ্ঠিত হয় বলে এক মধ্যবর্তী নির্বাচন বলা হয়ে থাকে।




