ads

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে কৃষকদের উৎপাদন,পন্য বিপননের উন্নয়নে এগিয়ে এসেছে বেসরকারী সংস্থা জাগরনী চক্র

খবর টি পড়েছেন : ২০০
বেতাগীতে কৃষকদের উৎপাদন,পন্য বিপননের উন্নয়নে এগিয়ে এসেছে বেসরকারী সংস্থা জাগরনী চক্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ বেতাগী উপজেলার কৃষকদের উৎপাদন ও পন্য বিপননে প্রয়োজনীয় তথ্য,সেবা প্রাপ্তিতে সহযোগিতা ও উন্নয়নে এগিয়ে এসেছে বেসরকারী সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)।বাজার কৃষি, মৎস ও পোল্ট্রি উপকরন ব্যবসায়ী সংগঠন, লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রকল্পে‘র আওতায় ক্যাটালিষ্ট-হ্যালভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশে‘র সহযোগিতায় মতবিনিময়, নেট ওয়ার্ক তৈরি,সমঝোতা স্মারক চুক্তি,মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা ও কর্মশালা বিভিন্ন কর্মসূিচ বাস্তবায়ন করছে।এর ফলে জনগোষ্ঠির মাঝে ইতিবাচক মনোভাব ও সচেতনতার সৃষ্টি হয়েছে।এরই অংশ হিসেবে গতকাল বুধবার দপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ব্যবসায়ী সমিতির সাথে কৃষক সমিতির অন্তভুক্তিকরন এক কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা উৎপাদন মুখি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আব্দুস ছওার মৃধার সভাপতিত্বে বরিশাল রিজিওনাল অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিদ্দিকুর রহমান,মৎস কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু,প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদ,বিবিচিনি মৎস চাষী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান, উপজেলা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর রব,গ্রামাদ্দন আইপিএম ক্লাবের সভাপতি খন্দকার মিজানুর রহমান,কামরুল হাসান বশির।এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, মৎস চাষী, কৃষক ও মৎসজীবী সমিতি, পোলট্রি ও বাজার ব্যবসায়ীসহ ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফাতেমা রাণীর তীর্থোত্সব উপলক্ষ্যে উত্সবের আমেজ পরবর্তী সংবাদ রামগতিতে যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads