ads

শনিবার , ২০ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ সভাপতি ভানু, সম্পাদক বিনয়

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২০, ২০২১ ২:০৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকেলে শহরের শ্রী শ্রী গোপাল জিঁউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপক পাল দীপু, সদস্য সুভাষ সাহা, সদস্য গোপাল সরকার প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহার সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুকে জেলা শাখার পুনরায় সভাপতি এবং বিনয় কুমার সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads