কুষ্টিয়া প্রতিনিধি : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সরকার যেখানে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের প্রতিশ্র“তি দিয়েছিল কিন্তু এখন আবার ইনিয়ে-বিনিয়ে জামায়াতকে পূর্ণ প্রতিষ্ঠা দেয়ার চেষ্টা করছে। আবারো প্রশ্ন এসেছে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযম থেকে শুরু করে দেলোয়ার হোসেন সাঈদী যাদের অপরাধ সর্বজন স্বীকৃত সে অপরাধী কিভাবে সর্বোচ্চ শাস্তি না পেয়ে লঘু দণ্ড হয়। তিনি বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর রাজনীতি এদেশ থেকে কিভাবে বন্ধ করা যায় তার জন্য গণজাগরণ মঞ্চের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশে রাজনীতি, অর্থনীতি হবে সমাজ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়। বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে। যারা যুদ্ধাপরাধীর পক্ষ অবলম্বন করেছে বা অবলম্বন করবে তাদের রাজনীতি কবর দেওয়া হবে।

গণজাগরণ মঞ্চের ছয়দফা দাবির বাস্তবায়ন এবং দেশব্যাপী জামায়াত-শিবিরের পৈশাচিক সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলায় সারাদেশে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রার অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল¬াস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্লে¬াগান কন্যা লাকী আকতার, গণজাগরণ মঞ্চের কুষ্টিয়ার মুখপাত্র আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, অসিত সিংহ রায় প্রমুখ। আলোচনা সভা শেষে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা ঈশ্বরদীর উদ্দেশ্য যাত্রা শুরু করে।




