ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুজবে বিভ্রান্ত হবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
গুজবে বিভ্রান্ত হবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯’ উপলক্ষে আয়োাজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, প্রতিদিন বাংলাদেশে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনাদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ একের পর এক মোকাবিলা করা হচ্ছে। আপনারা দেখেছেন, ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী একটি ঘটনা ঘটানো হয়েছে। আপনাদের প্রথম কাজ হবে এই মিথ্যা ও ভুল তথ্যের বিভ্রান্তি যেন তৈরি না হয় সেটা নিশ্চিত করা। ফেসবুকের প্রভাব আমরা রামুতে দেখেছি, নাসিরনগরেও দেখেছি। অতি সম্প্রতি ভোলাতেও দেখেছি। সেজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে সচেতনভাবে কমিউনিটি পুলিশকে কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করেছি, মাদকও মুক্ত করতে পারবো। মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে বিশ্বের কাছে উচ্চমাত্রায় পৌঁছে দিয়েছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবার আগে প্রয়োজন মানুষের নিরাপত্তা। এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়, পুলিশকে সবাই মিলে সহযোগিতা করতে হবে। তাদেরকে তথ্য দিয়ে সহায্য করতে হবে। সেইজন্য আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ ও জনগণ এক সঙ্গে কাজ করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব দুর্নীতিবাজ সরকারের নজরদারিতে : কাদের পরবর্তী সংবাদ অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads