ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধ সরকারের পতনে আরেকবার সবাইকে রাজপথে নামতে হবে : খালেদা জিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ১১:০৩ পূর্বাহ্ণ

62_Khaleda_251013সাইফুল ইসলাম, নাটোর : বিএনপি চেয়ারপার্সন ২০ দলীয় জোটের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের পতনে আর একবার সকল দেশ প্রেমিক মানুষকে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি ১ নভেম্বর শনিবার বিকেলে নাটোর জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, আজ সারাদেশের মানুষ যেন আমার জনসভা টেলিভিশনে দেখতে না পারে সেজন্য সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে।
খালেদা জিয়া বলেন, সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণহারে পাশ করিয়ে সরকার দেশের মেধাবী শিক্ষার্থীদের হতাশ করেছে। এ সরকার দেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে শেয়ারবাজার কেলেঙ্কারী হয়। সরকারের আশির্বাদপুষ্ট মানুষেরা কেলেঙ্কারীর মাধ্যমে শেয়ারবাজারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন তারা ব্যর্থ। যদি ব্যর্থই হন, তাহলে ব্যর্থতার দায়ভার নিয়ে তারা ক্ষমতা থেকে পদত্যাগ করছেন না কেন।
এ সরকার ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ সরকার অবৈধ। এ অবৈধ সরকার একের পর মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জেলহাজতে পাঠাচ্ছে। সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। এরা একের পর এক গুম-খুনের মাধ্যমে বিরোধীদলকে নেতৃত্বশূন্য করার পায়তারা করছে। আর নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাব সদস্যদের ধরে কারাগারে জামাই আদরে রাখা হয়েছে।
Natore Photo (Khaleda Jia) 01.11.14তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, তিনি কানেও শুনেন না, চোখেও দেখেন না, আবার আদালত তাকে উপাধি দেয় রং হেডেড। এত সমস্যা নিয়ে তিনি দেশ চালান কিভাবে। এ সরকার ঘরে ঘরে চাকরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা নানা অভিযোগে হাজার হাজার মানুষকে চাকুরীচ্যুত করেছে। এ সরকারের আমলে বিদেশী বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে বেকারের সংখ্যা বেড়েছে। এ সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুর বাবুকে পিটিয়ে হত্যা করেছে। গত চার বছরেও সে মামলার চার্জশীট হয়নি। আওয়ামীলীগ এভাবে শ’ শ বিরোধীদলীয় নেতাকর্মীকে হত্যা করেছে। ২৮ অক্টোবর ঢাকায় প্রকাশ্যে জামায়াত নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। কোন মুসলমান এটা করতে পারে না। সরকারদলীয় নেতারা ব্যাংক থেকে নিয়ে ব্যাংকগুলো ধ্বংস করে ফেলেছে। সরকার বলে, আমরা নাকি আন্দোলন করতে জানি না। পুলিশকে কথায় কথায় গুলি চালানো বন্ধ করতে বলেন, দেখি কার কত ক্ষমতা। সবাই বলে হাসিনা স্বৈরাচার, কিন্তু আমি বলি হাসিনা স্বৈরাচার নয়, সে নব্য হিটলার। এ সরকারের আমলে দেশের মানুষ নিরপেক্ষ তথ্য জানতে পারছে না। সম্প্রচার নীতিমালার নামে তারা সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরেছে। এ সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে বিনাদোষে বছরের পর বছর ধরে কারাগারে অন্তরীণ রেখেছে। অন্যায়ভাবে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ রেখেছে। তারা শুধু অনলাইনে পত্রিকাটি চালু রেখেছিল। আপনারা জানেন, গতকাল তারা আগুন নিয়ে আমারদেশ পত্রিকার অফিস ও অফিসের সবকিছু পুড়িয়ে দিয়েছে। এ সরকার বিরোধীমত সহ্য করতে পারে না বলেই দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এ নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হতে পারে না। যদি সাহস থাকে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দেখি কে পাশ করে। এ অবৈধ সরকারের আর এক মুহুর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। তাই আমরা যখন ডাক দেবো, তখন সবাইকে একযোগে এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে মাঠে নেমে আসতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিম বীরপ্রতিক, এলডিপির কর্নেল অলি আহম্মেদ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোঃ ইসহাক, জাতীয়পার্টি (কাজি জাফর) মোস্তফা জামাল হায়দার, এনডিপির খন্দকার গোলাম মতুর্জা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গণি ও সাম্যবাদী দলের সাইদ আহমেদ।
জনসমাবেশে বিএনপির সকল অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা মাঠে আলাদা রংয়ের পোষাক পরে আলাদা ভাবেই অবস্থান করে। এর মধ্যে ছাত্রদল লাল গেঞ্জি, যুবদল সবুজ গেঞ্জি, স্বেচ্ছাসেবক দল হলুদ গেঞ্জি, ওলামা দল সাদা পায়জামা পাঞ্জাবী ও টুপি, কৃষকদল মাথায় মাথাল, তাঁতীদল ঘাড়ে গামছা ও মৎস্যজীবী দল ধুতি গেঞ্জি পড়ে এবং মাছ ধরার সামগ্রী হাতে নিয়ে মাঠে অবস্থান করে। ২০ দলীয় জোটের অন্যতম প্রধান শরিকদল জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের জন্য মাঠের পশ্চিমপাশে আলাদা জায়গা রেখে মাঠের অন্য সব অংশ বিএনপির সকল অঙ্গ সংগঠনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। প্রতিটি ভাগে যার যার রংয়ের পোষাক পড়ে হাতে রঙ্গীন বেলুন নিয়ে হাজার হাজার কর্মী সমর্থক অবস্থান নেয় খালেদা জিয়া জনসভার মঞ্চে আসলে এক সাথে পুরো মাঠের লাখ লাখ কর্মী সমর্থক এ সব গ্যাস ভরা বেলুন আকাশে উড়িয়ে দিয়ে তাকে স্বাগত জানায়।
বিএনপি চেয়ারপার্সন ও ২০দলীয় জোটের সকল শীর্ষ নেতাদেরকে স্বাগত জানাতে জেলা জুড়ে তিন শতাধিক তোরন নির্মানের পাশাপাশি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে জনসমাবেশস্থল নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মাঠ পর্যন্ত মহাসড়কের দুই পাশে রঙ্গীন বাতি, রঙ্গীন কাপড়, জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও লাল সবুজসহ নানা রংয়ের পতাকায় এবং ডিজিটাল ব্যানার ছবি আর তোরণে বর্ণিল ভাবে সাজানো হয়। শহরের সব মানুষকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ২০দলীয় জোট নেতাদের বক্তব্য শোনাতে ঢাকার একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে দুইশতাধিক মাইক এনে মাঠ ও শহর জুড়ে লাগানো হয়। তৈরী করা হয় ৬০ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘের সুবিশাল মঞ্চ। কোন বিদেশী মেহ্মানকে যেভাবে রাষ্টীয় সম্মান দেয়া হয় তেমনি স্মরণকালের সবচাইতে জাকজমকপূর্ণ ভাবে নাটোর শহরকে সাজানো হয়। এর আগে কোন শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীকে এতটা জাকজমক ভাবে স্বাগত জানানোর নজির নাটোরে নেই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads