শ্যামলবাংলা ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুন নূরসহ ৫ জনকে আটক করেছে র্যাব। ৩১ অক্টোবর শুক্রবার দুপুরে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) রুম্মন মাহমুদ ওই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার শেষ রাতের দিকে সিরাজগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক, জেল, জিহাদি বই উদ্ধার করা হয়।



















