শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলা আ’লীগের আহব্বায়ক কমিটির প্রথম সভা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শাহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার ভিআইপি কক্ষে সংগঠনের আহব্বায়ক আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক এম.এ.মতিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির ২৯জন সদস্যের মধ্যে ২১ জন সদস্য সভায় অংশ নিয়ে সংগঠনের সার্বিক প্রেক্ষাপট আলোচনা করেন। সভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে- সকাল ১০টায় বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ, বেলা ২টায় শোক র্যালী, ২.৩০টায় জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, বিকাল ৩টায় জাতীয় চার নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকে সাংগঠনিক কর্মকান্ড বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট এম.এ. হালিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, যুগ্ম আহব্বায়ক মোতাহারুল ইসলাম লিটন, আলহাজ্ব মাহবুবুর রহমান সুজা, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, এ.কে.এম ওবায়দুর রহমান খায়ের মুন্সী প্রমুখ। বর্তমান আহব্বায়ক কমিটির বিরুদ্ধে কতিপয় সুবিধাভোগী সদস্য ও তাদের অনুসারীরা কমিটি বানচাল করণের লক্ষ্যে বিভিন্ন পায়তারা এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন জেলা নেতৃবৃন্দের প্রতি। এই আহব্বায়ক কমিটি গঠন এবং অনুমোদন দেওয়ায় জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানান। নির্ধারিত সময়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সার্বিক প্রস্তুতি অনতিবিলম্বে নেওয়া হবে বলেও জানান মোতাহারুল ইসলাম লিটন।




