রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ নিখোঁজ হওয়ার ২ মাস পর রামগঞ্জ উপজেলার ভাট্রা ইউনিয়নে দল্টা বিল্পব ব্রিকস ফিল্ডের টয়লেটের সেফটি ট্যাংকের ভিতর থেকে রামগঞ্জ থানা পুলিশ রোববার দুপুরে অপহৃত ব্যবসায়ী সোহাগ হোসেনের গলিত লাশ উদ্ধার করেছে ।
জানা গেছে, রোববার সকালে বিক্সস ফিল্ডের কয়েক জন শ্রমিক টয়লেটে গেলে ভিতর থেকে দুর্গন্ধ আসে । বিষয়টি জানা জানি হলে রামগঞ্জ ও চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে এসে টয়লেটের সেপটি ট্যাংকির ঢাকনা খুলে দুর্গন্ধময় পঁচা লাশ দেখে। অপহৃত ব্যবসায়ী সোহাগ হোসেনের ভগ্নিপতি লালু শেখ বলেন, অপহরণকারীরা মুক্তিপনের টাকা না পেয়ে সোহাগকে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকিতে পেলে যায় । রামগঞ্জ থানা মোহাম্মদ লোকমান হোসেন জানান, ঘটনা স্থানটি রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী এলাকা হওয়া লাশ উদ্ধারের বিলম্ব হয়েছে ।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাতে দুবৃর্ত্তরা ব্যবসায়ী সোহাগ হোসেনকে রামগঞ্জের পাঁচরুখী গ্রামে তালুকদার বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরদিন সোহাগের পিতা আবদুল লতিফ মেম্বার বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন । এ ব্যাপারে পুলিশ দুই জনকে আটক করে ।



















