ঝালকাঠি প্রতিনিধিঃ অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা বাঙ্গালী জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় তার ১৪১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ মহান নেতার জন্মদিনে জন্মস্থান সাতুরিয়ায় উদ্বোধন হয়েছে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট ভবন। দক্ষিনাঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের উদ্যোগে ও অর্থায়নে উপজেলার সাতুরিয়ায় এই রিসার্চ ইনষ্টিটিউট স্থাপিত করা হয়েছে। রেজাউল করিমের প্রতিষ্ঠিত সাতুরিয়ার কারিগরি স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসেই রিসার্চ ইসষ্টিটিউটের দ্বিতল ভবন অবস্থিত। ওই ভবনে সমৃদ্ধ একটি লাইব্রেরী করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধান অতিথি থেকে এ ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি শাহানামার সম্পাদক কাজি আবুল কালাম আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মো: বাহউদ্দিন গোলাপ, অধ্যাপক লুৎফে আলম, শাহানামার বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব পাঠাগার সম্পাদক মামুনুর রশিদ নোমানী প্রমূখ।

কাঠালিয়ায় মেলা ব্যবসায়ীদের উপর হামলা ভাংচুর ও মালামাল লুট : আহত-২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের তালতলার শত বছরের পূরনো ঐতিহ্যবাহী কালি পূজার মেলায় রবিবার সন্ধ্যায় একটি সন্ত্রাসী গ্র“প এক ব্যাবসায়ীর দোকান ভাংচুর, টাকা ও মালামাল লুট করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় দোকান মালিকসহ ২ জন আহত হয়েছে।
জানাগেছে, দোকান মালিক মোঃ বাবুল হোসেন ফরাজীর সাথে হেতালবুনিয়া এলাকার মাছুমের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে মাছুম ও তার লোকজন দোকান মালিক বাবুল ও তার ছোট ভাই আরিফ কে গ্লাসের টুকরো দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। বাবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান, নগদ অর্থ ও মালামালসহ ১লক্ষ টাকা লুট হয়েছে। ঘটনাস্থল কাঠালিয়া থানা পুলিশ পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

ঝালকাঠিতে হতদরিদ্রদের ত্রান মন্ত্রনালয়ের টেউটিন বিতরন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার হতদরিদ্রদের মাঝে সকাল ১১টায় টেউটিন ও নগদ অর্থ বিতরন করেন ঝালকাঠি ১ আসনের সাংসদ বজলুল হক হারুন। ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে এ টিন ও অর্থ বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার ও নিবার্হী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন উপস্থিত ছিলেন।



















