ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতীবান্ধায় সীমান্তের কাছে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুসহ আহত ৪

খবর টি পড়েছেন : ১৭৫
হাতীবান্ধায় সীমান্তের কাছে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুসহ আহত ৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা ভারতীয় সীমান্তের কাছে কুড়িয়া পাওয়া বোমা বিস্ফোরণে ঝলছে গেছে শিশু সহ ৪ জনের শরীর। এদেরকে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। সীমান্তে বোমা টি বিস্ফোরন নিয়ে ধু¤্রজালের সৃস্টি হয়েছে।
পুলিশ ও আহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলা সীমান্ত কাছে গোতামারী ইউনিয়নের দইখাওয়ার ভুটিয়ামঙ্গল গ্রামের সোলেমান মুন্সির বাড়িতে শুক্রবারে বিকেলে ওই বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। কিন্তু তা রহস্যজনক কারণে গ্যাসের চুলার বিস্ফোরন বলে ওই বাড়ীর পরিবার প্রচার করেছিল। আহতের স্বজনরা প্রশাসনের ঝামেলা এড়াতে তাঁরা বাড়ির অদূরে ভারতীয় কাঁটাতার লাগোয়া জমিতে কুড়িয়ে পাওয়া বিস্ফোরিত জিনিষটির কথা প্রথমে অস্বীকার করে।
এদিকে সীমান্ত লাগোয়া গ্রামে বোমা বিস্ফোরনের খবরে সাধারণ মানুষজনের ভারতীয় কাঁটাতারের কাছাকাছি কুড়িয়ে পাওয়া এতদিন তা অবিস্ফোরিত অবস্থায় বাংলাদেশ সীমান্তে পড়েছিল না অন্য কারো কোন উদ্দেশ্য ছিল কি না স্থানীয়দের শংকা ।
জানা যায়, ওই এলাকার সোলামান মুন্সির ছোট ছেলে কয়েক দিন আগে ভারতীয় কাঁটাতার লাগোয়া জমিতে ঘাস কাটতে গিয়ে গোলাকৃতি বোমা সাদৃশ্য একটি জিনিষ কুড়িয়ে পায়। পরে গত শুক্রবার ওই বাড়িতে বেড়াতে আসা পারিবারিক জামাতা মাহাতাব ও আনসারুল তা দেখতে চায়। এসময় তারা সেটিতে আগুন দিতে গিলে মুহুর্তে তা বিষ্ফোরিত হয়ে ঝলছে যায় আনছারুল, মাহাতাব , দুই শিশু পারভেজ ও কুলসুম। পরে গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সোলেমান মুন্সির ছেলে ফরিদুল বলেন, শুক্রবার বিকেলে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরনের পর স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা হাতীবান্ধা থানা পুলিশ ছুটে এসেছিল। তবে সেই জিনিষটি বিএসএফের ককটেল বা বোমা হতে পারে এমন ঘটনা তাদের জানা ছিলনা।
তবে এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান গতকাল সাংবাদিকদের বলেন, এনিয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সাথে তাঁর কথা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৮ উইকেট নিয়ে তাইজুলের রেকর্ড পরবর্তী সংবাদ ঝালকাঠির সাতুরিয়ায় শের-ই-বাংলা এ.কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads