ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘কটূক্তি’করায় মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৮৯
ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘কটূক্তি’করায় মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজশাহী প্রতিনিধি: ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ‘কটূক্তি’ করায় রাজশাহী মহানগর মহিলা লীগের নেত্রী শামীমা ইয়াসমিন ওরফে শিখার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। বাঘা উপজেলা যুবলীগের কর্মী শাহীন আলম গত বৃহস্পতিবার বাঘা থানায় মামলাটি দায়ের করেন।শামীমা রাজশাহী মহানগর মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক ও নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।মামলার এজাহারে বলা হয়েছে, শামীমা ইয়াসমিন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুর্নীতিপরায়ণদের রাজশাহী আদালতের জিপি ও পিপি নিয়োগ দিয়েছেন। রাজশাহীতে এলে তাঁকে… (অপমানজনক শব্দ) করা হবে।’মামলার এজাহারে আরো বলা হয়েছে, প্রতিমন্ত্রী এলাকায় একজন স্বনামধন্য ব্যক্তি। ফেসবুকের এই স্ট্যাটাসে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।তবে শামীমা ইয়াসমিন ফেসবুকে ওই বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এই পিপি ও জিপি দুর্নীতিপরায়ণ। তাদের নিয়োগ না দেয়ার জন্য আগে তারা আন্দোলন করেছেন। এ কারণে তাকে ফাঁসানোর জন্য কেউ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এ কাজ করে থাকতে পারেন। তিনি নিজেও এখন ফেসবুকের সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। সেটাও ‘হাইড’ করে দেয়া হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার এজাহারের সঙ্গে ফেসবুকের বক্তব্যের একটি প্রিন্ট কপি দেয়া হয়েছে। এর জন্য আলাদা করে সাক্ষ্য-প্রমাণ খোঁজার দরকার নেই। তার এই বক্তব্যে তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মামলাটি তদন্ত করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৬০০ পরিবার দারিদ্র্যমুক্ত পরবর্তী সংবাদ টেস্টে দেড় বছর পর জিতল বাংলাদেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads