বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর দিঘলবস্তী গ্রামে যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী মুক্তারুল ইসলামসহ তার পরিবারের লোকজন মিলে গৃহবধু নাসরিন আক্তারকে (২০) পাশবিক নির্যাতন চালিয়ে অজ্ঞান অবস্থায় বাড়ীর পার্শে ফেলে রেখে তার চিকিৎসা থেকে বঞ্চিত করে। এনিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর দিঘলবস্তী গ্রামের খলিল উদ্দিনের ছেলে মুক্তারুল ইসলাম দেড় বছর পূর্বে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামুনকুমার গ্রামের মইনুল হকের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করে। নাসরিনের বাবা মইনুল হক সাধ্যমতে মেয়ের বিয়ের দিন উপহারসলূভ নগদ অর্থ, আসবাবপত্র জামাতাকে প্রদান করে। বিয়ের পর থেকে গৃহবধু নাসরিনের স্বামীসহ পরিবারের লোকজনমিলে বিভিন্ন সময় শারীরিকভাবে তাকে নির্যাতন চালিয়ে আসতো। সংসার করা কালে সে গর্ভবতী হয়ে পড়লে সে নিরবে নির্যাতন সয্য করে অসলে এরইমাঝে গত ছয়মাস পূর্বে গৃহবধু নাসরিন আক্তারের গর্ভের সন্তান সিজার করে একটি ফুটফটে কন্যা সন্তান জন্ম লাভ করে। গৃহবধু নাসরিন তার কন্যা সন্তানের দিকে তাকিয়ে তার সংসার করে আসতো। এক পর্যায়ে গৃহবধু নাসরিন তার স্বামীর একাধিক নির্যাতন সইতে না পেরে তার অভিভাবককে ঘটনার কথা জানালে এনিয়ে ইতিপূর্বে স্থানীয় দুওসুও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক হলেও গৃহবধু কোন প্রতিকার পায়নি।
প্রতিবেশীরা জানান, গৃহবধু নাসরিনকে বাড়ী থেকে উচ্ছেদ করতে চতুর স্বামী মুক্তারুল ইসলাম কৌশলে সে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগের পেক্ষিতে বালিয়াডাঙ্গী থানার এসআই কেএম জগলু ইসলাম গত শনিবার বিকালে লালাপুর গোলবস্তী গ্রামে গিয়ে সাদা কাগজে নাসরিনের নিকট স্বাক্ষর চায়লে সে তাতে রাজি না হলে পুলিশ ব্যর্থ হয়ে থানায় ফিরে যান।
এরপর গতকাল রবিবার সকাল ১০টায় যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী মুক্তারুল ইসলামসহ তার পরিবারের লোকজন মিলে গৃহবধু নাসরিন আক্তারকে পাশবিক নির্যাতন চালিয়ে অজ্ঞান অবস্থায় তাকে বাড়ীর পার্শে ফেলে রেখে তার চিকিৎসা থেকে বঞ্চিত করায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী গৃহবধুর অভিভাবককে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এব্যাপারে মামলা দায়ের প্রস্ততি চলছে।




